1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

সন্ত্রাসীর গুলিতে নিহত প্রীতির গ্রামের বাড়ি মুরাদনগরে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
ঢাকায় দূর্বৃত্তের গুলিতে নিহত সাদিয়া আফরিন প্রীতির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কড়ইবাড়ী আদর্শ সমাজকল্যান সংগঠনের উদ্যোগে কড়ইবাড়ী বাজারে এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এসে একাত্মতা প্রকাশ করেন ২ নং আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শিমুল বিল্লাল ও সেচ্ছাসেবী সংগঠন ’মানবতার ডাকে প্রত্যেয়’ বাঙ্গরা বাজার থানা সভাপতি ইয়ামিন আহমেদ জয়। তাছাড়া আরো উপস্থিত ছিলেন, নিহতের চাচা মোঃ সুলতান আহমেদ,মোঃ হোসেন মিয়া, পল্লি চিকিসৎক হারুনুর রশিদ। ইউপি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, সার্ক মানবাদিকার অধিবেশন প্রতিনিধি আজহারুল ইসলাম, পীরকাশিমপুর মানবকল্যান প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ইমন, নবীনগর উপজেলা ব্লার্ডব্যাংক প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
নিহত সাদিয়া আফরিন প্রীতি (২৪) উপজেলার কড়ইবাড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে রাজধানীর বদরুন্নেছা সরকারি কলেজের সম্মান শ্রেণীতে পড়তেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) গুলি করে হত্যা করা হয়। এসময় এলোপাতাড়ি গুলিতে রিকশারোহী কলেজ ছাত্রী সামিয়া আফরিণ প্রীতি নিহত হন। টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও গুলিতে আহত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা