1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা আজ কৃষি,শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সব সেক্টরে উন্নয়নের পরিকল্পনা করেছেন- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়,গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কাজের বুয়ার মেয়ে আর কাজের বুয়া হয় না। রাষ্ট্রীয় সুবিধায় লেখাপড়া করে ভাগ্যের পরিবর্তন করে। কৃষকের ছেলে- মেয়ে অফিসার হয়। এই সরকারের আমলে দেশের গরীব ও অসহায়দের কল্যাণে সহযোগিতা অব্যাহত রয়েছে বলে দেশে উন্নয়নের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নেত্রী এখন ২০৪১ সালের বাংলাদেশ বিনির্মানে কাজ করছে।শেখ হাসিনাই পারবে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে।চারিদিকে তাকিয়ে দেখেন ২০৪১সালের আলামত শুরু হয়ে গেছে।পদ্মা সেতু,এটমিক পাওয়ার প্ল্যান্ট,মেট্রোরেলে,এলিভেটর এক্সপ্রেস,কর্ণফুলী ট্যানেলের মত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে এলিভেটর এক্সপ্রেস কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। চারিদিকে তাকিয়ে দেখেন,জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ কৃষি, শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য পরিকল্পনা করেছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা মহানগর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যারোমা দত্ত। গতকাল শনিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃতাহসিন বাহার সূচনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু। ত্রি-বার্ষিক সন্মেলনে নজরুল হক মঞ্জু কে সভাপতি ও আবদুল হামিদ কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ