1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

শেখ হাসিনার কার্যালয় থেকে কুসিক নৌকার মনোনয়নপত্র বিতরণ শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার থেকে এই মনোনয়ন বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
এই সময়ের মধ্যে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা।
আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়ন সংগ্রহ এবং জমা দেয়া যাবে।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
এর মধ্যে সবচেয়ে বেশি নজর থাকছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে।
গত ২৫ এপ্রিল কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ভোটের তারিখ ঠিক করা হয় ১৫ জুন। যারা প্রার্থী হতে চান তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে ১৭ মের মধ্যে।
এবার নিয়ে তৃতীয়বারের মতো ভোট হতে যাচ্ছে সেখানে। ২০১২ ও ২০১৭ সালের নির্বাচনে সেখানে জিতেছেন বিএনপির মনিরুল হক সাক্কু।
এর মধ্যে ২০১২ সালের প্রথম নির্বাচনে সাক্কু জেতেন ৩৫ হাজার ভোটে। পাঁচ বছর পরের নির্বাচনে তার জয় আসে ১১ হাজার ভোটে।
গত দুটি নির্বাচনে সুবিধা করতে না পারলেও ভোট এলে প্রার্থী হতে আগ্রহী নেতার অভাব পড়ে না। এবারও ব্যতিক্রম হচ্ছে না।
মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। মনোনয়ন সংগ্রহের পর আগামী বুধবার বিকেল ৫টার মধ্যে তা জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান