1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

শিক্ষার মান উন্নয়ন সভা: আইটি শিক্ষাকে ফলপ্রসূ করতে হবে সচিব এনএম জিয়াউল আলম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২১৮২ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

‘আইটি শিক্ষাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বেশী কার্যকর ও ফলচপ্রসূ করতে হবে। বিশে^র সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ধারায় এগিয়ে যেতে আমাদের টেকনোলজিগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে।’

শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদে ‘কুমিল্লা মডেল কলেজ’ মাঠে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম (পিএএ) ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে বলেন, ডিজিটাল কার্যক্রমের শুরুতেই আইসিটি কার্যক্রমের শুরু হয়েছে। আইসিটি কার্যক্রমের মাধ্যমে তথ্য প্রযুক্তির অভ‚তপূর্ব অবদান রেখেছে। এখন আমরা অনলাইনে অতি দ্রæত এবং সহজ উপায়ে তথ্য প্রযুক্তির আদান প্রদান করতে পারছি।
উক্ত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠতা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মো. মামুনুর রসিদ ও প্রভাষক শাহাজাদী নিলুফা গুলশানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম (পিএএ) ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান (পিপিএম বার), বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি জোন ডেভেলাপম্যান্ট কনসাল্টেন্ট একেএম মাহববুর রহমান, বাংলাদেশ টেলিকম ট্রাষ্টের সিএফও এন্ড সেক্রেটারী সুলতান আহমেদ ভ‚ইয়া এফসিএ, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সি, দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ‘কুমিল্লা মডেল কলেজের’ অধ্যক্ষ মেজর (অবঃ) নাছিরুল ইসলাম মীর, প্রধান শিক্ষক পরিমল দত্ত, আবুল মোমেন, বিষ্ণ পদ দেব, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রার শিক্ষক শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পেশার প্রায় হাজারও লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়