1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৭২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জে শাশুড়ি রহিমা বেগমকে (৬০) শ্বাসরোধে হত্যার অভিযোগে তাহমিনা আক্তার (২৭) নামে তার পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টায় রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের নতুন মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

তাহমিনা আক্তার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখীল গ্রামের মফিজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র ও রহিমা বেগমের আত্মীয়-স্বজন জানান, শাশুড়ি রহিমা বেগমের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধের জেরে একই ঘরে আলাদা চুলায় রান্না করে খেত দুবাই প্রবাসী মো. হুমায়ুন কবিরের স্ত্রী তাহমিনা আক্তার।

খুঁটিনাটি নিয়ে সংসারে অশান্তি ও প্রবাসী ছেলের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে রহিমা বেগমের স্বামী আবু তাহের মিয়া (৭০) জীবিকার তাগিদে ঢাকার একটি বেকারিতে চাকরি নিতে বাধ্য হন।

বাড়ির লোকজন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাশুড়ি ও পুত্রবধূ দুজনে ঝগড়ায় লিপ্ত হয়। প্রতিদিনকার কলহ ভেবে বাড়ির লোকজন এত গুরুত্ব না দিয়ে যার যার কাজে ব্যস্ত থাকে।

বসতঘরের দরজা বন্ধ থাকায় এবং হঠাৎ সবকিছু নিস্তব্ধ হওয়ায় বাড়ির লোকজনের কাছে বিষয়টি সন্দেহ হয়। তারা বসতঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন শাশুড়ি রহিমা বেগম খাটের ওপর আর পুত্রবধূ তাহমিনা মেঝেতে পড়ে আছেন।

বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি রামগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা ঘর থেকে শাশুড়ির লাশ আর অচেতন অবস্থায় পুত্রবধূকে উদ্ধার করে।

রামগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রহিমা বেগমের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে মূল ঘটনা বলা যাবে।

এছাড়া আটক পুত্রবধূ তাহমিনা আক্তারকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা