1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

শান্তর ১৫০, লাঞ্চ বিরতিতে বাংলাদেশের ৩৭৮/২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৭৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথম দিন পেয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিনে পেলেন দেড় শ’ রান। পাল্লেকেলে টেস্টে বলা চলে রীতিমতো উড়ছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।

প্রথম দিন শেষে শান্ত অপরাজিত ছিলেন ১২৬ রানে। দ্বিতীয় দিনেও শান্ত মেজাজে ব্যাট করছেন তিনি। মুমিনুলের সেঞ্চুরির পর শান্ত স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক।

ম্যাচের প্রথম দিন ধনাঞ্জায়াকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন শান্ত। এবার ১৪৭ রানের মাথায় আবার সেই ধনাঞ্জয়াকে চার হাঁকিয়ে দেড় শ’ পূর্ণ করেন তিনি। শান্ত বল খরচ করেন ৩৪৩। এর মধ্যে ছিল ১৬টি চার ও একটি ছক্কার মার।

শান্তর দেড় শ’ রানের আগে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল হক। দুই সেঞ্চুরিতে একটা রেকর্ড হয়ে গেছে। আর তা হলো বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো তিন ও চার নম্বরে নেমে দুই ব্যাটসম্যানই পেলেন সেঞ্চুরির দেখা।

২২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। এর মধ্যে ছিল ৯টি চারের মার। টেস্ট ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি মুমিনুলের। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ৯ সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল।

লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান। নাজমুল হোসেন শান্ত ১৫৫, মুমিনুল হক ১০৭ রানে আছেন অপরাজিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার