1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

লাকসামে নতুন টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় নতুন বসানো একটি টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে। প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, গত রোববার(১৭ ডিসেম্বর) রাতে লোকজন টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আবুল কালামের বাড়িতে উৎসুক লোকজনের ভিড় লেগেই থাকছে। বাড়ির মালিক আবুল কালাম জানান, আমার ভাগিনাকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা এখানে ঘর উঠাচ্ছে। আজ সকাল ৮টা থেকে মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায় নিজে নিজে অনর্গল পানি পড়ছে। সাথে গ্যাসও বেরুচ্ছে টিউবওয়েলের মুখ দিয়ে। এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাও দাও করে জ্বলতে থাকে। একই গ্রামের আবদুল্লাহ জানান, টিউবওয়েল মিস্ত্রিরা গ্যাস উঠতে দেখে বলেছেন ৫/৭ দিন পর বুঝা যাবে গ্যাসের অবস্থা। একই গ্রামের মহিন উদ্দিন বলেন, টিউবওয়েল বসানোর পর আপনা আপনি পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে। রাত হয়ে যাওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী গণমাধ্যমকে জানান,এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান