1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

লাকসামে আব্দুর রহিম হত্যা মামলার পলাতক ৩ আসামীসহ ৪ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে পুলিশ বিশেষ আভিযান চালিয়ে একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার(১৪ আগস্ট) গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আগেরদিন রোববার রাত ব্যাপী কুমিল্লার লাকসাম এবং পাশবর্তী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতারা হলো, উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রিয়াং গ্রামের মো.শফিকুর রহমানের ছেলে মো. আবদুর রহিম হত্যা মামলার(জিআর নং-৭৬/১৫) গ্রেপ্তারী পরোয়ায়ানাভূক্ত পলাতক আসামী একই গ্রামের নুরুল হুদার ছেলে ফারুক মিয়া, মৃত আসলাম মিয়ার ছেলে মহরম আলী এবং মৃত কালা মিয়ার ছেলে আবদুল মান্নান। এ ছাড়া, অপর একটি জিআর মামলার (নং-১১১/১৮ ) গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী শ্রীয়াং গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রিয়াং গ্রামে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে মো.আবদুর রহিম খুন হয়। ওই খুনের ঘটনায় লাকসাম থানায় একটি মামলা (জিআর ৭৬/১৫) রুজু করা হয়। ওই মামলায় কুমিল্লার আদালত কর্তৃক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হলে কারা আদালতে হাজির না হয়ে পলাতক থাকে। অবশেষে পুলিশ ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক তিন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
লাকসাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চন্দন দাস জানান,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পন না করে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মাহফুজ একটি হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক তিন আসামীসহ মোট ৪ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ