1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

লন্ড‌নে নিজ বাড়ি থে‌কে অর্থমন্ত্রী মুস্তফা কামালের জামাতার লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেনের মরদেহ লন্ড‌নে তার নিজ বাসায়‌ পাওয়া গেছে।

রবিবার (১৮ এপ্রিল) পুলিশ বাসার তালা ভে‌ঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার করেছে।

লন্ড‌নে অর্থমন্ত্রীর প‌রিবা‌রের ঘ‌নিষ্টজন হিসেবে পরিচিত সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ রবিবার জানান, নিহত মো. দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব‌লে প্রাথ‌মিকভা‌বে পু‌লিশ ধারণা কর‌ছে। মৃত্যুকালে দিলশাদের বয়স হয়েছিল ৪৬ বছর।

তিনি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভা‌গ্নে ও সাঈদ খোকনের ফুফাত ভাই।

সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ আরও জানান, তার পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশে অবস্থান কর‌ছেন। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। রবিবার পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার লাশ বের করে মর্গে নিয়ে গেছে। লাশ কোথায় দাফন হ‌বে তা প‌রিবারের সদস‌্যরা সিদ্ধান্ত নেবেন।

প‌রিবা‌রের সদস‌্যরা সবাই বাংলা‌দে‌শে অবস্থান করায় বিষয়টি লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশন তদার‌কি কর‌ছে ব‌লে জানা গে‌ছে।

এ ব‌্যাপা‌রে জান‌তে রবিবার বিকালে হাইক‌মিশনের ‌প্রেস মি‌নিস্টার আ‌শিকুন্নবী চৌধুরীর সঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তিনি বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। ঢাকা থে‌কে পাওয়া নি‌র্দেশনা অনুসা‌রে বিষয়‌টি দেখভাল কর‌ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা