1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত: এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় নব-নির্মিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টিনন্দন ভবনের উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নান্দনিক ডিজাইনের ভবটির উদ্বোধন করেন। বেলা ১১টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দেয়া হয়েছিল। জাতিরজনকের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারো এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য বর্তমান সরকার কাজ করছে। ২০৪১ এর বাংলাদেশ বিনির্মান হলে স্বপ্নের সোনার বাংলার সুফল সকল নাগরিকেরা ভোগ করবে। জননেত্রী শেখ হাসিনার পক্ষে সকলকে অকুন্ঠ সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে কুমিল্লার রাজনৈতিক, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ