1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব,বাড়বে,শেষ পর্যন্ত লড়ে যাবো- মেয়র প্রার্থী তানিম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৮ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচন মেয়র প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম বলেন, এবারের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে ভালোবাসা ও সম্প্রীতির নির্বাচন। কোনো প্রকার চক্রান্ত এবার আর কাজে আসবে না। কুমিল্লার মানুষ এবার তাদের যোগ্য মানুষকে বাছাই করবে। শেষ দিন পর্যন্ত আমি আমার লড়াই চালিয়ে যাবো। কেউ যদি নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে,তাহলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। আমি মেয়র হতে পারলে কুমিল্লার জনগণের দুঃখ, দুর্দশামুক্ত করতে কাজ করবো। এছাড়াও, কিশোর গ্যাং এর আশ্রয়স্থল যারা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিবো বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর টমছমব্রীজস্থ একটি রেস্টুরেন্টে আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এসময় তানিম আরো বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব ছড়াবে, অত্যাচার বাড়বে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই নির্বাচন হবে রাজনৈতিক নেতাদের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। তিল তিল করে গড়ে উঠা রাজনৈতিক কর্মীদের কর্মীদের রক্ষার নির্বাচন। আমি যদি কুমিল্লার মানুষদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি সকল দূরত্ব ভুলে সকল ভাইদের নিয়ে কুমিল্লা নগরীকে শান্তি ও সৌহার্দ্যের শহর হিসেবে গড়ে তুলবো।
উল্লেখ্য, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে গত ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিম। ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা