1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

মুরাদনগর ভূমি অফিসের নতুন স্মার্ট রুম প্রস্তুত: দুই মিনিটেই মিলবে যেকোন নথি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

দালালের দৌরাত্ম্য দিনের পর দিন হয়রানি ও বাড়তি টাকা আদায় ভূমি অফিস নিয়ে এসব নেতিবাচক ধারণা সেবা গ্রহীতাদের। এসব নেতিবাচক ধারণা পাল্টে দিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নাজমুল হুদা।
এরই ধারাবাহিকতায় নতুন রূপে ফিরেছে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার কার্যালয়ের স্মার্ট রেকর্ড রুম। যার মাধ্যমে দুই মিনিটেই সেবাগ্রহীতারা পেয়ে যাবেন যে কোন নথি।
আগামীকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু:মুশফিকুর রহমান স্মার্ট রেকর্ড রুমের উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলা ভূমি অফিসের নতুন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ভূমি মন্ত্রণালয়,স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সার্বিক অর্থায়নে এবং উপজেলা সহকারি কমিশনারের একান্ত প্রচেষ্টায় পরিত্যাক্ত একটি ঘরকে আধুনিকতার ছোয়ায় তৈরী করা হয়েছে স্মার্ট রেকর্ড রুমটি। যাকে আধুনিক নথিশালাও বলা চলে।
একজন সরকারি কর্মকর্তা চাইলেই যে একটা এলাকার চেহারা পালটে দিতে পারেন,অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন-তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই সহকারি কমিশনার নাজমুল হুদা। হয়রানি আর দুর্নীতিমুক্ত পরিবেশে সেবা দিতে পেরে যেমনি খুশি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, তেমনি আনন্দিত ভূমি অফিসে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষরাও।
নাজমুল হুদা যোগদানের পর পরই দীর্ঘদিন থেকে একই কর্ম’লে থাকা প্রায় ২০জন কর্মকর্তা ও কর্মচারীদের বদলী করিয়েছেন। গত অর্থবছরে ই-নামজারী ৮ হাজার ৫৩৯টি হলেও এই অর্থবছরে ১৫ হাজার ১০২টি নামজারী নিস্পত্তি করে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার মধ্যে ১ম স্থান অর্জণ করেছেন। এছাড়াও ৩১৮টি মিস কেস নিস্পত্তি,কৃষি জমি রক্ষায় ১৫৩টি ড্রেজার মেসিন জব্দ ও ধ্বংস,৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা, ৩১ একর সরকারি খাস ভূমি উদ্ধার। যার আনুমানিক মূল্য ৬৬ কোটি ৮০ লক্ষ টাকা এবং উদ্ধার কৃত খাস ভূমিতে ৫৫৯টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনের মধ্যে কবুলিয়ত ও নামজারীসহ দখল হস্তান্তর করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো: নাজমুল হুদা বলেন,অনেক অফিসে অনুমতি ছাড়া সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না কিন্তু আমার দপ্তরকে সকলের জন্য উম্মুক্ত করে রেখেছি। যে কেউ ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে আমার সামনে হাজির হতে পারেন। সপ্তাহের প্রতিটি দিনই ভুক্তভোগী সেবা গ্রহীতাদের সমস্যার কথা আমি শুনি, তাদের সমস্যা দ্রুত সমাধানেরও চেষ্টা করছি।
তিনি আরোও বলেন,‘স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই সেবা সংক্রান্ত বিভিন্ন আবেদন করছেন ভূমি মালিকরা। উপজেলার সর্বস্তরের ভূমি মালিকদেরকে স্মার্ট ভূমিসেবা দিতেই এই স্মার্ট রেকর্ড রুম প্রস্তুত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক