1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

মুরাদনগরে শেষ সম্বল আগুনে পুড়ে ছাই হলো কৃষক সহিদ মিয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

মুরাদনগর উপজেলায় আগুনে দরিদ্র কৃষক সহিদ মিয়ার (৪৮) শেষ সম্বল দোকানঘর ও তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সহিদ মিয়া ওই গ্রামের সুবহান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে স্থানীয় লোকজন হঠাৎ সহিদ মিয়ার দোকান ঘর থকে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে চারদিকে ছড়িয়ে পড়ে। পরোক্ষণে স্থানীয় মসজিদের মাইকে আগুন নিভানোর জন্য আহব্বান করলে, স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সহিদ মিয়ার দোকান ঘরের পাশের কক্ষে থাকা তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নূরুল হুদা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে সহিদ মিয়ার আনুমানিক ৫-৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অশ্রুসিক্ত চোখে শহীদ মিয়া বলেন,‘কষ্টে জমানো কিছু ট্যাহা ও বাকি ট্যাহা কিস্তিতে তুলে কয়েক মাস আগে গরু তিনটি কিনছিলাম। আগুনে আমার সব শ্যাষ করে দিছে। বউ-বাচ্চা নিয়া এহন কই থাকমু, কী খামু কিছুই ভাবতে পারতাছি না।’
কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, অগ্নিকান্ডে কৃষক শহীদ মিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অপূর্ণণীয়। এখন সে সর্বস্বান্ত হয়ে গেছেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভুইয়া জনী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদ, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক