1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

মুরাদনগরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের চেষ্টায় শিক্ষক কারাগারে

বিনোদন ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৭২২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ৭ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকর উত্তর ত্রিশ গ্রামের দারুল কোরআন হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম (২৩) মুরাদনগর উপজেলার গান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, শিক্ষক মনিরুল ইসলাম উপজেলার উত্তর ত্রিশ গ্রামের গ্রামের আবুল হাশেম এর ৩য় তলা ভবনের নিচ তলায় অবস্থিত দারুল কোরআন হিফজ মাদ্রাসার নাজেরা বিভাগে চাকরি করতেন। সোমবার সকাল ১০টার দিকে ওই শাখার সকল শিক্ষার্থী ঘুমিয়ে গেলে শিক্ষক মনিরুল ইসলাম মাদ্রাসার ৭ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরেই ভুক্তভোগী ছাত্রের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, শিশুকে বলাৎকারের চেষ্টা ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিশুর বাবা মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন কৌশলে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে মামলার ভিত্তিতে সোমবার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়