1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

মুরাদনগরে মাদরাসা পরিচালকসহ দু’জনকে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে মাদরাসা পরিচালকসহ ২ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে মাদরাসার ছাত্র-শিক্ষকসহ এলাকাবাসী জড়ো হয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছে।
এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি ও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আহতরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত কাজী সাইদুর রহমানের ছেলে ও রহিমপুর হেজাজিয়া এতিমখানা মাদরাসার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান (৫২) ও তার ছেলে মেহেদী হাসান (২৩) এবং একই গ্রামের মৃত আনছর আলীর ছেলে ময়নাল হোসেন (৬৫)।
খোঁজ নিয়ে জানা যায়, ইউপি নির্বাচনের পূর্ব থেকেই রহিমপুর গ্রামের কাজী মোহাম্মদ লোকমান ও আশরাফ মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে লোকমান অনুসারীরা শনিবার বিকেলে সদরের আল্লাহু চত্বর এলাকায় আশরাফ মেম্বারের অনুসারী শাহআলমকে মারধর করে। এ খবর আশরাফ মেম্বারের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে, তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাস্তায় ব্যারিকেট দিয়ে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, তার সাথে থাকা সাবেক ইউপি সদস্য ময়নাল হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাবার উপর আক্রমনের খবর শুনে কাজী মোহাম্মদ লোকমানের ছেলে মেহেদী হাসান এগিয়ে এলে তাকেও বেধরক পিটিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম বলেন, আহত কাজী মোহাম্মদ লোকমান ও ময়নাল হোসেনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। কারণ তাদের মাথায়, পেটে, পিঠে, হাতে পায়ে মারাত্মক ভাবে জখম হয়েছে। অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তর করা হবে।
আহত কাজী লোকমান বলেন, বাজারে যাওয়ার উদ্দেশ্যে ময়নাল মেম্বারকে সাথে নিয়ে মাদরাসা থেকে বের হয়ে ২শত গজ সামনে গেলেই, কোন কিছু বুঝে ওঠার আগেই আশরাফ মেম্বারের ছোট ভাই আবুবকর রামদা দিয়ে আমার মাথায় কুপ দেয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ার পর এলোপাতারী লোহার পাইপ দিয়ে পিটাতে থাকলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে।
ইউপি সদস্য আশরাফ মেম্বার বলেন, আমি বিশেষ একটি কাজে ব্রা‏হ্মনপাড়া উপজেলায় গিয়ে ছিলাম। এসে শুনি বিকেলে আমার আত্মীয় শাহআলমকে লোকমানের লোকজন মারধর করে। এ ঘটনার জের ধরে তাদের উপর আবার পাল্টা হামলা হয়েছে।
খবর পেয়ে এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি সন্ত্রাসী হামলায় আহত কাজী লোকমান ও ময়নাল হোসেনকে দেখতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং উপস্থিত সকলকে আইনের উপর আস্থা রেখে ধৈর্য্য ধরার পরামর্শ দেন।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, উভয় পক্ষ পরবর্তীতে যেন আর কোন ঘটনা না ঘটাতে পারে সেজন্য ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করেছি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান