1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

মুরাদনগরে প্রেমিকার সাথে বিয়েতে রাজি না হওয়ায় কিশোরের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪৪৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে প্রেমিকার সাথে বিয়েতে রাজি না হওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে হৃদয়(১৭) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের দুইরা গ্রামে এঘটনা ঘটে। নিহত কিশোর হৃদয় দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বাইড়া বাজারে তার বাবার চায়ের দোকানে কাজ করতো।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার টনকি ইউনিয়নের দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয়ের সাথে দুই বছর পূর্বে বেড়াতে এসে পরিচয় হয় পাশ^বর্তী দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে(১৬) সাথে। পরিচয়ের পর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়ে এক সময় প্রেমে পরিণত হয়। বেশ কিছুদিন পর দুজনের প্রেমের সম্পর্কের কথা পরিবারের সদস্যরা জানতে পেরে তাদেরকে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু কিশোর হৃদয় তার প্রেমিকা কিশোরী মেয়েকে বিয়ে করাতে তার পরিবারকে চাপ দিতে থাকে। ছেলের বয়স কম হওয়ার কারনে তার বাবা মা বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ঝোপের মধ্যে গিয়ে কীটনাশক পান করে। প্রতিবেশিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা