1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলার আমিননগর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ডাকাত বিপ্লব হাসান ওরফে শিপন(৩১) ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে। এসময় তার নিকট থেকে একটি দা, একটি কাটার, লোহার পাইপ, রড ও একটি মুখোশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর কবরস্থান সংলগ্ন নির্জন এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই কাজী শাহনেওয়াজ, কৃষ্ণ মোহন, জাহাঙ্গীর ও রনি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাত সদস্য বিপ্লব হাসান ওরফে শিপনকে আটক করতে সক্ষম হয়। তার নিকট থেকে একটি দা, একটি কাটার, দুটি লোহার পাইপ, তিনটি রড ও একটি মুখোশ উদ্ধার করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্র একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। থানায় একটি মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা-জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। মাহে রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গরাবাজার থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা