1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী অভিযানে ৫৬টি ড্রেজার মেশিনসহ ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগরে দৈনিক আজকের সংবাদ পত্রিকায় ‘ইউসুফনগর বিলে তিন ফসলি জমিতে অবৈধ ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব ’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর দিনব্যাপী অভিযান পরিচালনা করেন স্থানীয় প্রশাসন। এসময় ৫৬টি মাটি কাটার ড্রেজার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দৈনিক আজকের সংবাদ পত্রিকায় ‘ইউসুফনগর বিলে তিন ফসলি জমিতে অবৈধ ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব ’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ওইদিন সকালে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি অবৈধ ড্রেজারের বিষয়টি প্রশাসনের নজরে আনেন। এরই অংশ হিসেবে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন শনিবার দিনব্যাপি অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২২টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান চালান। আজকের অভিযানে ৫৬টি ড্রেজার মেশিন ও ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা