1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে দাফনের ৮ মাস পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭১ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে দাফনের ৮ মাস পর কবর থেকে শাহিনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে পুলিশ। নিহত শাহিনুর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ ত্রিশ গ্রামের এনামুল হকের স্ত্রী ও নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আলী আজম খাঁনের মেয়ে।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে দক্ষিণ ত্রিশ কবরস্থান থেকে লাশ উত্তোলন করেন মুরাদনগর থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত ৯ জানুয়ারি শাহিনুর তার স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করে। সে সময় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সর্বসম্মতিক্রমে তার লাশ দাফন করা হয়। এ ঘটনার দেড় মাস পর শাহিনুরকে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ আনেন ওই গৃহবধূর পরিবারের লোকজন। পরে বড় ভাই মামুন খাঁন তার বোনের স্বামী, শশুর ও শাশুড়িসহ ৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিন লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, আদালতের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে নিহত শাহিনুর আক্তারের লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল