1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

মুরাদনগরে গৃহহীনদের স্বপ্নের নীড় পেয়ে উচ্ছসিত ১১৫টি পরিবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪২৬ বার দেখা হয়েছে
  • রায়হান চৌধুরী,কুমিল্লা প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুমিল্লার মুরাদনগরে রঙ্গীন স্বপ্নের ঠিকানা পেলেন ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব নতুন ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রত্যেক পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের কবুলিয়ত সম্পাদন,নামজারী খতিয়ান ও সনদপত্রসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে উপজেলার কবি নজরুল মিলনায়তনে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু,ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন ও চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী,মুরাদনগর থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, সহকারী প্রোগ্রামার রাফীদ উদ্দিন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান হাজী আবদুস ছামাদ মাঝি ও গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।
আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা মৌজায় ১৩টি,রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কাচারীকান্দি মৌজায় ৩৬টি, কামাল্লা ইউনিয়নের কামাল্লা মৌজায় ০৩টি,ধামঘর ইউনিয়নের পরমতলা মৌজায় ২০টি,জাহাপুর ইউনিয়নের কেওটগাঁও মৌজায় ২১টি, দারোরা ইউনিয়নের পুটিয়াজুরি মৌজায় ০৪টি,পাহাড়পুর ইউনিয়ন চরকখোলাতে ১৮টিসহ মোট ১১৫ টি ভূমিহীন পরিবারের জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে। অসহায় হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এই রঙ্গীন ঘর পেয়ে খুশিতে আত্মহারা। এই স্বপ্নের ঠিকানায় যেতে পেরে তাদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ছাপ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক