1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

মুরাদনগরে অভাবে মা-মেয়ের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

স্বামী ইব্রাহিম মিয়া মারা গেছে দেড় বছর আগে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়ে মিম আক্তারকে নিয়ে অভাব অনটনে দিন কাটছিলো মা পারভীন আক্তারের। মেয়ের দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ব্যয় বহণ করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মা ও মানসিক ভারসাম্যহীন সেই মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার।
শনিবার ভোর ৪টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ্য হয়ে না উঠায় শনিবার ভোর ৪টার দিকে প্রথমে মা পারভীন আক্তার বিষপান করে পরে মেয়ে মিম আক্তারকে জোর পূর্বক বিষ খাওয়ায়। এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুর নামক স্থানে মা পারভীন আক্তার মৃত্যুবরণ করেন। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মেয়ে মিম আক্তারও মৃত্যুবরণ করেন।
পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর ৪টার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যুযন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ