1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

মুরাদনগরের পর এবার দেবীদ্বারে চোর সন্দেহে গণপিটুনি দুই দিন পর যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৪০০ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

দেবীদ্বার উপজেলাধীন বাগুর শান্তিনগর সীমান্তে চোর সন্দেহে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে আশিকুর রহমান (১৯) নামে এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। এর দুই দিন বাড়িতে চিকিৎসাধীন থাকার পর শারেরীক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (১৪ জানুয়ারি) ভোরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশিকুর রহমান চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে। পেশায় রিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন জেলার দেবীদ্বার উপজেলাধীন বাগুর শান্তিনগর সীমান্ত এলকার একটি দোকানের টিউবওয়েলের ওপরের অংশ চুরির অভিযোগে তাকে আটক করে ওই এলাকার ১৫-২০ জন লোক তাকে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
জানা গেছে, তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার কথা বললে পুলিশের ভয়ে রাজি হয়নি। পরে বাধ্য হয়েই তাকে বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এদিকে শনিবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন পরিবারের সদস্যরা জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করলে পুলিশ এসে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য- এর আগে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামেও ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ডাকাত আখ্যা দিয়ে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করতে আইনশৃংলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।
তবে এ ঘটনায় কোন মামলা না নিয়েই শনিবার সন্ধায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাজিয়াতল গ্রামের নিহত নুরে আলমের বাবা আবদুস ছালাম।
আবদুস ছালাম ক্ষোভের সহিত আরো জানান, থানায় মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা না নেয়ায় রোববার আদালতে যেয়ে মামলা দায়ের করার চেষ্টা করবো।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, ঘটনাটি চান্দিনা বাসস্ট্যান্ড হলেও সেটি দেবীদ্বার উপজেলাধীন বাগুর শান্তিনগর সীমান্তে পড়েছে। যেহেতু আমরা ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করেছি, তাই ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এখানে সীমান্ত জটিলতা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিলে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে শনিবার রাত সাড়ে ৯টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। যেহেতু ঘটনাস্থল দেবীদ্বারে সে কারনে যদি নিহতের পক্ষের কেউ অভিযোগ করেন, তাহলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব। বিষয়টি আমরাও খোঁজ খবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ