1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৩৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

ফরহাদ (১৬) নামে এক কিশোরকে অপহরণপূর্বক মুক্তিপণের দাবীকৃত ২০ হাজার টাকার মধ্যে বিকাশের দোকানে ১০ হাজার টাকা নিতে এসে অপহরণকারী চক্রের সদস্য আশরাফুল (২০) নামে এক যুবককে আটক করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টায় দেবীদ্বার উপজেলার মাশিকাড়া বাজারের লাভলু ষ্টোর্স এর লাভলু মিয়ার বিকাশের দোকানে।
অপহৃত কিশোর ফরহাদ (১৬) উপজেলার মোহাম্মদপুর গ্রামের সিএনজি চালক জামাল হোসেনের পুত্র এবং অপহরণ চক্রের সদস্য আটক যুবক আশরাফুল ইসলাম(২০) একই উপজেলার শাকতলা গ্রামের মো. রুবেল মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মোহাম্মদপুর গ্রামের সিএনজি চালক জামাল হোসেনের পুত্র ফরহাদ তার মামার বাড়ি মুরাদনগর উপজেলার পাঁচকুড়ি গ্রামে যাওয়ার পথে দেবীদ্বার-চান্দিনা সড়কের কাচিসাইর বাজার এলাকায় দুই মোটর সাইকেল আরোহী তার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেয়। কিছুদুর যাওয়ার পর ফরহাদকে ডেকে নিয়ে সূর চিৎকার না করার শর্তে মোটর সাইকেলে উঠতে বলে। মোটর সাইকেলে না উঠলে মোবাইল ফেরত দেবেনা বললে ফরহাদ মোটর সাইকেলে উঠে। বিকেল সাড়ে ৫টায় ফরহাদের মোবাইল ফোন থেকে তার বাবার নিকট সন্তানের মুক্তিপন বাবত ২০ হাজার টাকা দাবী করে বিকাশে পাঠাতে বলে। ভিক্টিমের বাবা ১০ হাজার টাকা তাদের পাঠানো বিকাশ নম্বরে পাঠিয়ে ওই বিকাশ নম্বরে ফোন করে স্থান জানতে চান এবং ঘটনার বর্ননা দিয়ে মাশিকাড়া বাজারের বিকাশ দোকানের মালিক লাভলুকে টাকা নিতে আসা লোকদের আটকে রাখার অনুরোধ জানান। দোকান মালিক টাকা নিতে আসা আশরাফুল ইসলাম(২০) নামে এক যুবককে আটক করে ভিক্টিমের বাবাকে ফোনে বিষয়টি অবগত করেন। ভিক্টিমের বাবা তখন ঘটনাস্থলের আশপাশেই ছিলেন। অপহরণকারী চক্রের এক সদস্য আটক হওয়ার সংবাদটি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফুলকে থানায় নিয়ে আসেন।
ভিক্টিম ফরহাদের বাবা জামাল হোসেন জানান, রাত সাড়ে ১০টায় তার ছেলের ফোনে সংবাদ পান উপজেলার কাশারিখোলা গ্রামের নির্জন এলাকায় তার পুত্র মুমুর্ষাবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়ে এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভিক্টিম ফরহাদ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ফরহাদ জানায় অপহরণ চক্রের সদস্য আটক হওয়ার সংবাদে অপহরণকারী অন্যান্য সদস্যরা তাকে বেধরক মারধর করে ফেলে যায়।
এব্যাপারে ভিক্টিম ফরহাদের বাবা জামাল হোসেন অপহরণকারী চক্রের সদস্য শাকতলা গ্রামের মো. রুবেলের পুত্র আশরাফুল ইসলাম(২০), মাশিকাড়া গ্রামের আবুল কালামের পুত্র মাহাবুব(২৩), একই গ্রামের পিতা অজ্ঞাত মুকবুল হোসেন(২১), পিতা অজ্ঞাত আবির হোসেন(২০), কাকসার গ্রামের শাহআলমের পুত্র জুয়েল রানা(২৫)সহ ৫জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। (মামলা নং- ২১/১১৮, তারিখ: ১৬/০৫/২০২৩ইং)। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ জানান, অপহরনকারী চক্রের এক সদস্য আটক হয়েছে, ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। আটক আশরাফুলকে ৭দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক