1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

মায়ের সাথে হাজতে গেল ২ বছরের শিশুও!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি:

মায়ের অপরাধে এক শিশুকেও জেলহাজতে যেতে হয়েছে। গর্ভধারিণী মাকে রেখে কোনো অবস্থাতেই ওই শিশু বাড়ি যেতে রাজি নয়। অবশেষে মায়ের সঙ্গেই তার ঠাঁই হলো হাজতে।
দেবীদ্বার থানা পুলিশ শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রাম থেকে ৮ বছর বয়সি সৎ ছেলেকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করে। পুলিশ এক শিশুসহ ওই নারীকে থানা হাজতে রেখে ১৪ জুলাই রবিবার দুপুরে তাকে আদালতে পাঠায়।
দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আটক নারী লিজা আক্তার (২২) এর সঙ্গে তার দুই বছরের একটি আপন ছেলেসন্তানও রয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, যেহেতু ওই শিশু দুগ্ধপোষ্য সেহেতু আইন অনুযায়ী তার মায়ের সঙ্গে থাকবে।
উল্লেখ্য- শনিবার সকালে উপজেলার ইউছুফপুর গ্রামে সৎ মায়ের কাছে পানি চায় ৮ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তার সৎ মা লিজা আক্তার। ওই ঘটনায় হিতের পিতা আমান উল্লাহ সরকার বাদী হয়ে গতকাল (শনিবার ১৩ জুলাই) দেবীদ্বার থানায় স্ত্রী লিজা আক্তারকে একমাত্র আসামী করে সন্তার হত্যার দায়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করেন। এরকম এক অভিযোগে তাকে কারাগারে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান