1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

মানবিক কাজে চাঁদপুর লায়ন্স ক্লাব অনন্য দৃষ্টান্ত- জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯২ বার দেখা হয়েছে
 লিটন সরকার বাদল //
চাঁদপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর মানবিক কাজে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য পানি বিশুদ্ধকরন মেশিন, ১০ টি আধুনিক বেড এবং ৫০ টি বালিশ দেওয়া হয়েছে।পানি বিশুদ্ধকরন মেশিন ও রোগীদের শয্যা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় তিনি বলেন- জেলা সদর হাসপাতালের রোগীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা এবং বেড সামগ্রী বিতরণ করায় আমি লায়ন্স ক্লাব অব চাঁদপুর আর্ত মানবিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন,আপনারা চাঁদপুরবাসীর কল্যাণে বিগত দিনে যেমন সাথে ছিলেন আগামী দিনগুলোতে এভাবে পাশে থাকবেন বলে আমি আশা করি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ,সিভিল সার্জন ডা.মো. শাখাওয়াত উল্যাহ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী,সাধারণ সম্পাদক রহিম বাদশা। এর আগে অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি লায়ন মো. মফিজুল ইসলাম খান সেলিম, সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিনসহ কমিটির সদস্যরা। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর কোষাধ্যক্ষ লায়ন মো. ফয়সাল আহমদ,আইপিপি লায়ন জিকরুল আহসান, সহ-সভাপতি(১ম) কিশোর সিংহ রয়,৩য় সহ-সভাপতি ট্রেজারার লায়ন মোঃ সাখাওয়াত হোসেন(৩য়) ও পরিচালক ইমাম হাসান রাসেল গাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়