1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মাটির নিচ থেকে মিললো গরুর মূর্তি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামে একটি বাড়ির নির্মানের জন্য ভীত খুঁড়তে গিয়ে বেলে পাথরের গরুর মূর্তি পাওয়া গেছে।গত ৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ বকুল ড্রাইভারের বাড়িতে এই ঘটনা ঘটে। দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার এবং থানা পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে ওই গ্রাম সহ আশ পাশের গ্রামের কয়েক হাজার উৎসুক জনতা মূর্তিটি একনজর দেখার জন্য ভীর করেন। হিন্দু সম্প্রদায়ের অনেকে বলছেন ভগবান শিবের মূর্তির সঙ্গে বাহন হিসেবে গরুর মূর্তি থাকে।
বকুল ড্রাইভার বলেন, পুরাতন বাড়ির সাথে ইট দিয়ে নতুন বাড়ি নির্মানের জন্য ভীত খুঁড়ছিলাম। বেলা ১০টার দিকে শ্রমিকরা ৬ফুট খোঁড়ার পর মূর্তিটি দেখতে পায়। পরে পরিচিত সাংবাদিকদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এবং থানা পুলিশকে অবহিত করেন। দুপুর ২টার পর উপজেলা নির্বাহী অফিসার এবং থানা পুলিশ এসে মূর্তিটি নিয়ে চলে যান। এই গ্রাম ছাড়াও আশপাশের গ্রাম থেকে হাজারো উৎসুক লোকজন একনজর মূর্তিটি দেখার জন্য আসেন।
মূর্তিটি এখানে কীভাবে এলা সে সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। এই গ্রামে কোথাও হিন্দু পরিবার নেই। এখানে আমার পূর্ব পুরুষ বসবাস করেছে।
জানতে চাইলে হিন্দু সম্প্রদায়ের অনেকে বলেন, লক্ষীর মূর্তির সাথে পেঁচা থাকে। শীব মূর্তির সাথে গরু থাকে। এগুলো তাদের বাহন বলে আমরা বিশ্বাস করি। গরুর সঙ্গে শিব মূর্তি থাকার কথা।
উপজেলার একজন মুক্তিযোদ্ধা বলেন, এই এলাকায় হিন্দু লোক বসবাস করেনা। মুক্তিযুদ্ধের সময় এই এলাকার অনেকেই পাকিস্থান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিলো। এলাকাটায় ঘন জঙ্গল ছিলো। সে সময় অনেক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে। এরকম কোন ঘটনায় পাওয়া মূর্তিটি হওতো সেখানে কেউ ফেলে রেখেছিলো। আজ অনেক বছর পরে বের হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদু্ল্লাহ আল মামুন বলেন , ঘটনাস্থল থেকে বেলে পাথরের একটি গরুর মূর্তি উদ্ধার করা হয়েছে। স্থানীয় বকুল ড্রাইভার তার বাড়ির ভীত খোঁড়ার সময় মাটির নিচে মূর্তিটি ছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা