1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মনোহরগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৫৭২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সেনবাগ ও লক্ষ্মীপুর জেলার রামগতির বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তি সহায়তায় ওই আন্তঃজেলা চোরদের গ্রেফতার ও চুরি হওয়া গাড়ী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোররা হলো-নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাতারপাইয়া গ্রামের আবদুল জলিলের ছেলে সুজন (২৩),জয়নগর গ্রামের মৃত বশির আহমদের ছেলে ইসমাইল হোসেন(৩৫), কাজুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া ড্রাইভার (৩০), ইটবাড়িয়া গ্রামের গাজী আবদুর রবের ছেলে আবদুল কাইয়ুম (৩০),উত্তর শাহপুর গ্রামের মোঃ আবদুর রবের ছেলে জসিম উদ্দিন (৩৮) ও রামগতি উপজেলার পূর্ব চরসিথা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সালেহ উদ্দিন (৩২)। জানা যায়, গত ২২ জুলাই উপজেলার নাথেরপেটুয়া অটোপার্টসের স্বত্বাধিকারী মোঃ মানিকের একটি টাফি ট্যাক্টর চুরি হয়। পরে তিনি গত ২৩ জুলাই বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার (৫ আগস্ট) নোয়াখালীর সেনবাগ থেকে প্রথমে সুজনকে,পরে সুজনের দেয়া তথ্যমতে, চোরাইকৃত টাফি ৩৫ মডেলের ১টি টাফি ট্যাক্টর বাকী চোরদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম গ্রেফতারে বিষয় নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের ওই ৬ সদস্যকে কুমিল্লা কোর্টের প্রেরণ করা হয়েছে। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ এলাকার শুয়া গাজী থেকে মোঃ খলিল চৌধুরীর ১টি ও লাকসামের চন্দনা বাজার জন্টু মার্কেট থেকে বদিউল আলমের ১টিসহ সম্প্রতি লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ এলাকা থেকে কয়েকটি ট্যাক্টর গাড়ী চুরি হওয়া খবর পাওয়া যায় । খলিল চৌধুরী ও বদিউল আলম জানান, গ্রেফতারকৃত চোরদের জিজ্ঞাসাবাদ করলে আমাদের চুরি হওয়া গাড়ীর তথ্যও বেরিয়ে আসবে। ভূক্তভোগী মালিকরা, তাদের গাড়ী উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা