1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

মধ্যবিত্তের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেবে ই-কমার্স : বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‌‘দেশের মধ্যবিত্ত মানুষের ঘরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য পৌঁছে দেবে ই-কমার্স। টিসিবি ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে দেশব্যাপী বিক্রি করছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষ যাতে এ সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার ই-কমার্সের সহযোগিতায় ভোজ্যতেল, ছোলা, চিনি ও ডাল এ চারটি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ই-কমার্স খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

আজ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে বাণিজ্য মন্ত্রণালয় এবং টিসিবির সহযোগিতায় ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) আয়োজিত ‘মাহে রমজানে ঘরে বসে স্বস্তির বাজার’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত বছর প্রায় ১৬ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে অনলাইনে। ই-কমার্সে নিয়োজিত জনবলকে দক্ষ করে গড়ে তোলার জন্য এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষ যাতে প্রতারিত না হয় এবং ঘরে বসে ই-কমার্সের সুবিধা ভোগ করতে পারে, সে লক্ষ্যেও সরকারের পদক্ষেপ রয়েছে।’

তিনি বলেন, ‘টিসিবি ন্যায্যমূল্যের পণ্য মধ্যবিত্তের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ই-কমার্সের সহযোগিতা নিয়েছে। বিগত দিনে পিয়াজ ও আম বিক্রির ক্ষেত্রে দেশের মানুষ সুফল পেয়েছে। আশা করা যায়, মানুষ ই-কমার্সের প্রতি আস্থাশীল হবেন এবং সুশৃঙ্খলভাবে ই-বাণিজ্য দেশে প্রসার লাভ করবে।’

সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ই-ক্যাব ডিজিটাল হাট ডটনেটের ৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যায্যমূল্যে দেশের মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে অনলাইনে টিসিবির পণ্য বিক্রি করছে। আজ থেকে সপ্তাহব্যাপী অর্থাৎ আগামী ৬ মে পর্যন্ত ভোজ্যতেল, ছোলা, চিনি ও ডাল এ চারটি পণ্য বিক্রি শুরু করেছে। ভোজ্যতেল প্রতিলিটার ১০৮ টাকা এবং চিনি, ছোলা ও ডাল ৫৮ টাকা দরে বিক্রি করছে। একজন ক্রেতা সপ্তাহে ৫ লিটার তেল, ৩ কেজি করে চিনি, ছোলা, ডাল কিনতে পারবেন। ডেলিভারি চার্জ সর্বোচ্চ ঢাকা শহরে ৩০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় এসব পণ্য বিক্রি শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়