1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ভোলায় ১৪০ শিখন কেন্দ্রে ঝরেপড়া শিক্ষার্থীর ক্লাস শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৮ বার দেখা হয়েছে

খাইরুল ইসলাম (হৃদয়) জেলা প্রতিনিধি //

ভোলায় করোনাকালীণ সময়ে প্রাথমিক বিদ্যালয়ে ঝড়েপড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে ১৪০টি শিখন কেন্দ্রে বুধবার সকাল থেকে ক্লাস শুরু হয়েছে।
৪ হাজার ২শ শিক্ষার্থী এ সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের দেয়া হয়েছে বই ও উপকরণ। আউট অব স্কুল চিলন্ডেন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে জেলার ৭ উপজেলার মধ্যে ভোলা সদও ৪৫টি ও চরফ্যাশন উপজেলায় ৯৫টি কেন্দ্র চালু করা হয়। প্রতিদিন সুবিধামত ৩ঘন্টা ওই কেন্দ্র খোলা থাকবে। ৩০জন শিক্ষার্থীও জন্য রয়েছেন একজন শিক্ষক। সরকারের উপানুষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দ্বীপ উন্নয়ন সোসাইটি। কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ আলী রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সহকারী পরিচালক ফরহাদ হাসান আজাদ, উপজেলা মাধ্যমিক অফিসার জিহাদ হাসান, ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুর ও প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের পাশপাশি শিক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রের শিক্ষার্থীরা জানায়, এমন কেন্দ্র চালু হাওয়ায় তারা খুশি।

অভিভাবকরা জানান, স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা আবার লেখা পাড়া করার সুযোগ পাচ্ছে। এটা তাদের কাছে বড় পাওয়া বলেও মনে করেন তারা। ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে এই সব কেন্দ্রে ৮ থেকে ১৪ বছর বয়সিদের হাতে কলমে শিক্ষা দেয়া হবে বলে জানান, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দ্বীপ উন্নয়ন সোসাইটির ম্যানেজিং ডাউরেক্টর মোঃ ইউনুছ। তিনি জানান, এক বছর আগে দুই দফা জরিপ করে ঝরেপরা শিক্ষার্থী বাছাই করেন। প্রতি কেন্দ্রের জন্য বই ও উপকরণ বিতরণ করা হয়।

উপ-আনুষ্ঠানিক কর্মসূচির সহকারী পরিচালক ফরাদ হাসান আজাদ জানান, ভোলায় ৩০ হাজার শিক্ষার্থীকে লেখা পড়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সারা দেশে ৯ লাখ শিক্ষার্থীকে এমন সুবিধা দেয়া হবে। বুধবার উত্তর দিঘলদী হাওলাদার বাড়ি কেন্দ্রের শিক্ষক সালমা বেগম জানান, তার এলাকা থেকে সরকারি প্রাথমিক স্কুলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। ফলে যে সব শিক্ষার্থী স্কুলে আর যায় না। তাদের নিয়েই তার কেন্দ্র চালু করা হয়েছে। বিভিন্ন উপকরণ পেয়ে শিক্ষার্থীরাও খুশি। প্রথম দিন থেকেই ক্লাসকে মুনমুক্ত করা হয়। এতে শিক্ষার্থীদের উৎসাহ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা