1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

ভোট দেখতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৬৫৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ দেখতে গিয়ে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (১৭ অক্টোবর) সকালে বুড়িচং উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে তার মৃত্যু হয়।
রাশেদুল ইসলাম বুড়িচংয়ের সিন্ধুরিয়া পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দারের মৎস্য হ্যাচারিতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালন হায়দার জানান, জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদে যান রাশেদুল। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের কাছাকাছি একটি দোকানে চা পান করছিলেন। এ সময় হঠাৎ পড়ে যান। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাশেদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও জানান, রাশেদুল অসুস্থ ছিলেন। প্রায়ই উচ্চ রক্তচাপে ভুগতেন। কখনও কখনও তিন-চার দিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু জানান, হাসপাতালে আনার আগেই রাশেদুলের মৃত্যু হয়েছে। তার মুখমণ্ডলে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। পড়ে গিয়ে এই আঘাত লাগতে পারে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাশেদুলের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ