1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

ভারত থেকে ফিরতে বাংলাদেশিরা কে কোন মিশনে আবেদন করবেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২০৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ হওয়ার পর ৯ মের মধ্যে ভারত থেকে বাংলাদেশিদের ফিরতে হলে কে কোন মিশনে আবেদন করবেন, সে বিষয়ে একটি গাইডলাইন দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২৬ এপ্রিল) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ গাইডলাইন দেয়।

আগামী ৯ মে’র মধ্যে ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।

বাংলাদেশি নাগরিক যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও সিকিমে অবস্থান করছেন তাদের কলকাতার বাংলাদেশ মিশনে অনুমতির জন্য আবেদন করতে হবে। যেসব বাংলাদেশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যে অবস্থান করছেন, তারা আগরতলা বা গৌহাটির বাংলাদেশ মিশনে অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশি নাগরিক যারা চিকিৎসার জন্য মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুসহ দক্ষিণের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন, তাদের মুম্বাইয়ের বাংলাদেশ মিশনে অনুমতির জন্য আবেদন করতে হবে। এর বাইরে যারা বিভিন্ন রাজ্যে রয়েছেন, তারা দিল্লির বাংলাদেশ মিশনে আবেদন করতে পারবেন।

২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালে শুধু যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে অনুমতি নিয়ে তারা ফিরতে পারবেন। অনুমতিপত্র ও ৭২ ঘণ্টা আগের করোনার নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে আবেদন করতে হবে।

বাংলাদেশি নাগরিকরা বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন। রবিবার আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার ভোর ৬টা থেকে ভারতে অবস্থানকারী কোনো বাংলাদেশি দেশে প্রবেশ করতে পারবেন না।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার