1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ব্রাহ্মণপাড়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে এক কিশোরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে ইকরাম হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে। ইকরাম হোসেন কল্পবাস এলাকার সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ির মো. আবদুস সামাদের ছেলে। তার মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা মৌ।
আবদুস সামাদ জানান, আজ সকালে ইকরাম বাড়ির পাশের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে বের হয়। আসতে দেরি হওয়ায় স্বজনেরা তাকে খুঁজতে বের হয়। পুকুরে গিয়ে তাঁরা ইকরামকে পানিতে ভাসতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা মৌ মৃত ঘোষণা করেন।
চিকিৎসক উম্মে সালমা মৌ বলেন, হাসপাতালে আনার আগেই ইকরামের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন,‘এ বিষয়ে পুলিশকে কেউ জানাইনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা