1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার কুমিল্লা মহানগরের ১৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা- মহানগর পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার এই কমিটিতে আবু রায়হানকে আহ্বায়ক, মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্যসচিব, মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক ও জাবেদ আহমেদ ভূইয়াকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষনার পর কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, কুমিল্লা আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান জুলাই বিপ্লবের রাজধানী। স্বাধীন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে। সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করে তারা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশা করি। পাহাড়সম চাপ সত্বেও তাদের আগামী দিনের দুর্গম পথচলা নির্ঝঞ্ঝাট হোক ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা