1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দেবীদ্বারে রুবেল হত্যার আসামী আশিক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩৩০ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট সেচ্ছাসেবক দলের পৌর সহসভাপতি বাস চালক আঃ রাজ্জাক রুবেল(৩৩) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা মো. আশিকুর রহমান (ওমানী আশিক)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মামলা তদন্তকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মামলার এজহারভূক্ত ৭নং আসামী মো. আশিকুর রহমান (ওমানী আশিক (৩২)কে তার নিজ বাড়ি উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রাম থেকে গ্রেফতার করেছে। আশিক ওই গ্রামের কবির হোসেনের পুত্র।
উল্লেখ্য রুবেল হত্যার ঘটনায় গত ২০ আগস্ট কুমিল্লার ৪নং আমলী আদালতে দেবীদ্বার পৌর বিএনপির সহ-সভাপতি ও দেবীদ্বার সদর এলাকার মৃত: রেনু মিয়ার পুত্র বিএনপি নেতা আবুল কাসেম বাদী হয়ে, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলায় অংশগ্রহনকারী আ’লীগ ও এর অঙ্গসংগঠনের ৭০ নেতা-কর্মীকে এজহারনামীয় করা হয় এবং অজ্ঞাতনামা ১৮০/২০০ জনসহ ২৭০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোহাম্মদ কামাল উদ্দিন মামলাটি দেবীদ্বার থানার ওসিকে নথিভূক্ত করার নির্দেশ দিলে ওইদিন রাতেই মামলাটি নাথিভ‚ক্ত করা হয়।
অপরদিকে ২১ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আঃ রাজ্জাক রুবেল(৩৫)’র মা’ হাসনেআরা বেগম বাদী হয়ে সাবেক স্থানীয় দুই এমপি মো. আবুল কালাম আজাদ ও রাজী মোহাম্মদ ফখরুলসহ ৭০ জন এবং অজ্ঞাতনামা ১৫০/২০০সহ ২৭০ জনকে আসামী করে আরো একটি হত্যা মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শনিবার বিকেল ৫টায় মো. আশিকুর রহমান (ওমানী আশিক ৩২)কে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি আরো জানান, রুবেল হত্যার ঘটনায় বিএনপি নেতা আবুল কাসেমের দায়ের করা মামলার ৭নং এজহার নামীয় আসামী ছিল আশিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা