1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

বুড়িচংয়ে ডিবি পুলিশের গাড়িতে হামলা,বন্দুকযুদ্ধে’আহত ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫৮৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বুড়িচং উপজেলার কাকিয়ারচর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলার ঘটনায় বন্দুকযুদ্ধে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। তিনি জানান আহত ২৯ বছর বয়সী যুবক আবু ইউসুফ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসারত আছেন। সে
বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
রাজেশ বড়ুয়া বলেন,সোমবার মধ্যরাতে ডিবির একটি টিম বুড়িচং থানার নিমসার সংলগ্ন আবিদপুর যাওয়ার রাস্তায় কাকিয়াচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা গেলে (চালক) গাড়ি থামায়। গাড়ি থামার সঙ্গে সঙ্গে রাস্তার পাশের ধানক্ষেত হতে ৭-৮ জন সশস্ত্র ডাকাত দল গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে।
ডিবির অফিসার ও ফোর্সরা দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাত দল ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ দেখে আক্রমণাত্মকভাবে তাদের লক্ষ্য করে গুলি করে।’
তিনি আরও বলেন,‘তখন ডিবি পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত দল দিকবেদিক পালাতে থাকে। গুলির ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও ডিবি পুলিশ সড়কের পাশের ধানক্ষেত ও খালি জায়গায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাতকে পেয়ে হেফাজতে নিয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থল থেকে একটি পাইপ গান,একটি ছেনি (লম্বা দা), একটি কিরিচ,একটি লোহার রড,একটি কার্তুজ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার