1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

বাঙ্গরায় এতিম ছাত্রদের নিয়ে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় মাদ্রাসায় পড়–য়া ছাত্রদের মাঝে পোশাক বিতরণ শেষে ইফতার করেছেন পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন যুবলীগ।
শুক্রবার বিকালে উপজেলার এলখাল রবিউল্লাহ সরকার নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সরকার সাগরের নিজস্ব অর্থায়নে এ পোশাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিপূর্ণ ধর্মীয় মর্যাদায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সামাজিক নেতৃবৃন্দ নিয়ে আয়োজিত এই ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা।
এসময় বঙ্গবন্ধু পরিবার, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তারা দোয়া করেন বাংলাদেশের মানুষের জন্য, সমগ্র মানবজাতির সুস্থতার জন্য।
ইফতারের পূর্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র অর্থায়নে এলখাল রবিউল্লাহ সরকার নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হতে এলখাল কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত রাস্তাটি পাকা করনের উদ্বোধন করা হয়।
এ সময় বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম পারভেজ, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য শাহ জালাল, পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা