1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

বই ও কসমেটিক বিক্রেতাকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড, স্বামী’র কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩৫২ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বরুড়ায় বই ও কসমেটিক বিক্রেতা মোঃ আক্তারুজ্জামানকে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড এবং স্বামীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মোসাঃ হাফেজা বেগম তাসমিহা (২৮) হলেন কুমিল্লা বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান এর মেয়ে ও দণ্ড প্রাপ্ত আসামি শাহীন ভূঁইয়ার স্ত্রী এবং ৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি মোঃ শাহীন ভূঁইয়া (৩৫) হলেন একই গ্রামের মোঃ মৃত রুহুল আমিনের ছেলে। মামলার বিবরণে জানাযায়- পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ৯ অক্টোবর রাত ৯টা হতে ১১ অক্টোবর সকাল সাড়ে ৮টায় যেকোনো সময় আসামীরা পরষ্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ পুকুরের পানিতে ফেলিয়া গুম করিয়া রাখেন। এ ব্যাপারে ১১ অক্টোবর নিহতের বড়ভাই কুমিল্লা বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের আবুল হাসেম এর ছেলে মোঃ আবুল কাশেম (৪৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোজ্জামেল হক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি মোসাঃ হাফেজা বেগম তাসমিহা ও আসামি শাহীন ভূঁইয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে তাহারা স্বীকারোক্তিমূলক প্রদান করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ঘটনার তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ৪ এপ্রিল অভিযোগপত্র এবং ২০২১ সালের ২৩ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিল করিলে ২০২৩ সালের ১৬ এপ্রিল আসামি মোসাঃ হাফেজা বেগম তাসমিহা, মোঃ শাহীন মিয়া ও মোঃ মিজানুর রহমান এর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্র পক্ষে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদ্বয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মোসাঃ হাফেজা বেগম তাসমিহাকে দন্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং আসামি মোঃ শাহীন ভূঁইয়াকে দণ্ডবিধির ২০১ ধারায় ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়াও মৃত রুহুল আমিনের ছেলে আসামি মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম এবং আসামি এডভোকেট মোঃ ফারুক আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার