1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ ১০ বিজিবির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিবির বাজারে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩৫০০ আটি ইরি ২২জাতের ধানের চারা বিতরণ করেছেন কুমিল্লা ব্যাটিলিয়ন (১০বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন।

মঙ্গলবার (১৭সেপটেম্বর) কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন তিনি। চারা সংগ্রহের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেজর আরাফাত হোসেন অনিক। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের কৃষকদের দুর্দশা দূরীকরণে এ চারা বিতরণ পদক্ষেপ আসন্ন ইরি মৌসুমে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করবে।

কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার খেলার মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০জন কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন।

বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যখন বীজতলা তৈরির জমির অভাবে বিপর্যস্ত তখন বিজিবি কুমিল্লা জেলায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে বীজতলা হতে চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত বিবির বাজারে কৃষকদের মাঝে চারা বিতরণ করে জমি করি চাষের আওতায় নিয়ে আসে। তবে পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক কৃষকদের পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনাও এবাহিনীর রয়েছে। তাছাড়া ভালো ফলন নিশ্চিত করতেও এবাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার, কীটনাশক থেকে শুরু করে সবজি চাষের উপকরণও আগামীতে বিতরণ করা হবে।

কুমিল্লা ব্যাটিলিয়ন (১০বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, আকস্মিক বন্যায় কুমিল্লা বিবির বাজার অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং কৃষকদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০বিজিবির) বাহিনী এ সকল গৃহহীনদের ঘর করে দেয়াসহ ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা