1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

বঙ্গবন্ধু শিক্ষাকে গুরুত্ব দিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামীর বাংলাদেশে যে শিক্ষা ছাড়া উন্নয়ন ঘটানো সম্ভব নয়, তা উপলব্ধি করেই জাতির পিতা বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।
শনিবার (১৯ মার্চ) বিকালে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের শুধু একটি জাতিসত্তাই দেননি, পথ দেখিয়েছেন, প্রযুক্তিনির্ভর একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশের‌।
অর্থমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী প্রাচীন এক আলোকিত জনপদ আমাদের কুমিল্লা। এ আলোকদীপ্তির অন্তরালে যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনন্য অবদান রেখে চলছে, সেটি হলো বাগমারা উচ্চ বিদ্যালয়। বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আলো ছড়ানো একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২১ সালে শত বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার।
বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, সদস্য সচিব কামাল হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ, সাবেক প্রধান শিক্ষক মো. কুদরত উল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, পুলিশ সুপার হায়াতুন্নবী, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদারসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা