1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পাচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪২৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই পদক পাচ্ছেন। আগামী ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবসে এই পদক প্রদান করা হবে। রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই মোহাম্মদ কামরুল হাসান জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করেন।বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পাচ্ছেন কুমিল্লার জেলাপ্রশাসক।

চতুর্থ শিল্পবিপ্লবকেে সামনে রেখে বাধ্যতামূলক ভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে নানান পদক্ষেপ নেন। এই শিক্ষার্থীদের তালিকায় তিনি নিয়ে আসেন অভিভাবক এবং শিক্ষকদেরও। জেলা প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারিদের জন্য ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের। প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মধ্যে প্রান্তিক পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম ত্বরান্বিতকরন, রোবটিক্স ক্লাব গঠন, পাঠক্রমে বিজ্ঞান বিষয়ক সূচী অন্তর্ভূক্ত, বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনসহ ধারাবাহিকভাবে সেমিনার এবং সিম্পোজিয়াম ছিলো গুরুত্বপূর্ণ। সর্বশেষ এই যাত্রায় মাইলফলক হিসেবে যোগ হয়েছে- স্কুল অব রোবটিক্স। জেলা প্রশাসকের উদ্যোগে কুমিল্লায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থাপিত হয়েছে স্কুল অব রোবটিক্স। ইতোমধ্যে এই স্কুলের সকল কার্যক্রম পুরোদমে চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ