1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

ফ্রিজের কম্প্রেসার বিষ্ফোরণ,আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৪০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আগুনে পুড়ে মো. ইব্রাহিম খলিল (৪) নামের বছরের শিশু নিহত হয়েছে। রোববার(৫মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামে ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম খলিল উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের মো. সালেহ আহম্মেদের ছেলে।
সোমবার(৬মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শুভ রঞ্জন চাকমা।
স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, রোববার সন্ধ্যায় সালেহ আহমেদের টিনের ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে আগুন লেগে যায়। আগুন দেখে শিশু ইব্রাহিম ভয়ে ঘরে খাটের নিচে লুকিয়ে থাকে।খবর পেয়ে পাশে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইব্রাহীম দগ্ধ হয়ে মারা যায়। চৌয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ বলেন,‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করি।’বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে যায় এতে প্রায় ১০লক্ষ টাকা ক্ষতি হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা বলেন, আগুনে শিশুটি মারা যাওয়ার ঘটনাটি শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠাই। আইনি প্রক্রিয়া শেষে শিশুর ইব্রাহিমের মরাদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান