1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ফেসবুকে পোস্ট দিয়ে শিয়ালের মাংস বিক্রি, থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ মার্চ উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন- উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল উত্তর পাড়া গ্রামের মৃত আবদুর মশিদের ছেলে মো. আলমগীর হোসেন (৫৫), একই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), মৃত সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মো. মোস্তফার ছেলে মো. জাহাঙ্গীর হোসেন।
এ বিষয়ে বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাইয়ের পর বিক্রি করেন শফিকুল ইসলাম নামের এক যুবক। তিনি ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ আপলোড করেন।
বিষয়টি আমাদের নজরে আসলে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে বলে আমাদের জানান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা