1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

প্রেমিকের পর প্রেমিকাও করোনায় আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৮১০ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া ভাট নিজেই তার আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। পরীক্ষায় করোনা শনাক্তের পর নিজেকে আইসোলেশনে রেখছেন বলে জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে আলিয়া ভাট বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। পজিটিভ রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই আইসোলেশনে চলে গেছি এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবো। চিকিৎসকের পরামর্শ মেনে সব ধরনের সুরক্ষাবিধি মেনে চলছি।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য অশেষ কৃতজ্ঞতা। অনুগ্রহ করে সবাই নিরাপদে থাকুন এবং যত্ন নিন।’

আলিয়া ভাট সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ সিনেমার পোস্টার ও ফার্স্ট টিজারে হাজির হয়ে তিনি প্রশংসায় ভেসেছেন। আর এর মধ্যেই করোনার কবলে পড়লেন।

সপ্তাহ তিনেক আগে করোনায় আক্রান্ত হন বলিউড পরিচালক সঞ্জয়লীলা বানসালি। বানসালির পরপরই করোনায় আক্রান্ত হন আলিয়া ভাটের প্রেমিক রণবীর কাপুর।

রণবীর কাপুর আক্রান্তের পর ১১ মার্চ আলিয়া ভাট ইনস্টাগ্রামে জানান, তিনি কয়েকদিন আইসোলেশনে ছিলেন এবং তার করোনা নেগেটিভ এসেছে। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সেদিন থেকেই কাজে ফিরবেন বলে ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়