1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়নের চাকা ঘুরছে: দেবীদ্বারে রাজী ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৬৬১ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়নের চাকা ঘুরছে। আগামী দিনেও আওয়ামীলীগ সরকারের নৌকাকে বিজয়ী করে আমাদের এই উন্নয়ন অব্যাহত রাখতে হবে। কুমিল্লা দেবীদ্বারে জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের নবীন বরণ ও তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এসব কথা বলেন।
শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সময়ের দিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে, মোবাইল ফোনে অধিকাংশ সময় ব্যয় করা যাবে না। শিক্ষার পাশাপাশি আমাদের প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে হবে, তবে দেশ ও জাতি উন্নত হবে।
শনিবার সকাল ১১টায় উপজেলার জাফারগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোস্তফা রোকন উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং প্রভাষক সাইফুল ইসলাম শামীম ও সফিকুল ইসলাম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৪ দেবীদ্বার’র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই.সি.টি বিভাগের সাবেক সিনিয়র সচিব ও অত্র কলেজের গভর্নিংবডির সভাপতি এন এম জিয়াউল আলম, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ আজহারুল হক, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, ভিপি বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম মনিরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোহাম্মদ সালেহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ আবু তাহের, উপজেলা একাডেমী সুপারভাইজার মাইনুউদ্দিন, গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশানের সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, জাফারগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জি এস আব্দুল মান্নান মোল্লা, উপজেলা কৃষকলীগ সম্পাদক আনোয়ার পারভেজ খান প্রমুখ।
উক্ত আলোচনাসভা শেষে বিদায়ী শিক্ষকদের সংর্বধনা প্রধান ও নবীন ছাত্র ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার