1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে সরকারি বিধি মোতাবেক মোঃ জামির হোসেনের প্রস্তাবনায় এবং সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সমর্থনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান হাজী মোহাম্মদ মনিরুজ্জামাকে সভাপতি হিসেবে ঘোষনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, স্কুল পরিচালনায় গত ২৮ মার্চ সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ও ২ জন শিক্ষক প্রতিনিধি বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সাধারণ অভিভাবক সদস্য ইব্রাহিম, মোঃ জামির হোসেন, শাহ আলম মিয়া, মোঃ হানিফ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন এবং শিক্ষক প্রতিনিধি অলিউর রহমান ও মোঃ সফিকুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমি আন্তরিকভাবে চির কৃতজ্ঞতা জানাই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আধুনিক মুরাদনগরের রূপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়কে, যিনি আমাকে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। এমপি স্যারের নির্দেশনা ও সার্বিক সহযোগীতায় আমি যেন উক্ত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অবস্থার উন্নয়ন করতে পারি সেজন্য এলাকাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা