1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

নয়ন হত্যা প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৭০১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণকালে পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলার সাড়ে ১১টার দিকে নগরীর ধর্মসাগর পাড়স্থ অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড়স্থ কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, রেজাউল কাইয়ুম, শফিউল আলম রায়হানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির সমাবেশ সফল করতে প্রচারণাকালে বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নকে পুলিশ নির্মমভাবে হত্যা করেছে। যার প্রমাণ বিভিন্ন ভিডিও ফুটেজে রয়েছে। এ নিয়ে মিথ্যাচারের সুযোগ নেই। এই সরকার আমাদের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে। হামলা চালিয়ে মামলা দিয়ে হয়রানি করছে। একদিন সব গুম-খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে। এসময় আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার