1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

নুরের বিরুদ্ধে এবার পল্টন থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৭৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গতকাল রোববার নুরের বিরুদ্ধে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেছেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

মামরার এজাহারে বলা হয়েছে, ‘গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দেখতে পাই সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ফেসবুক পেজে লাইভ করছেন। সেই ভিডিওটি ডাউনলোড করে দেখতে পাই, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, ‘‘যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না”।’

এজাহারে আরও বলা হয়, ‘উসকানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে দেয়া এ আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে।’ তাই মামলাটি রুজু করার আবেদন করা হয়েছে।

এর আগে একই ঘটনায় নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ মামলায় তিনি একমাত্র আসামি। গতকাল রোববার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার