1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

নিলামে ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ ম্যাচের জার্সি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৭৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ খেলা জার্সিটি নিলামে তোলা হয়েছে। ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তার ব্যবহৃত বিভিন্ন স্মারকের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আয়োজকদের আশা, এই জার্সিটির দাম আকাশচুম্বি হতে পারে। ইতিমধ্যে জার্সিটি পেতে উন্মাদনা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

১৯৮২ সালের বেলজিয়ামের বিপক্ষে প্রথম কোনো বিশ্বকাপ খেলতে নামেন মারাডোনা। সেই ম্যাচে আকাশি-সাদা রঙের যে জার্সিটি কালো কালিতে স্বাক্ষর করেছেন তিনি, এবার সেই জার্সিটি নিলামে তুলতে যাচ্ছে একটি প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, জার্সিটির মূল্য দেড় থেকে দুই লাখ ডলার হতে পারে।

আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিলাম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের নিউজার্সিভিত্তিক কোম্পানি ‘গটটা হ্যাভ রক অ্যান্ড রো’। ইতিমধ্যে নিলামে এর মূল্য ৭০ হাজার ডলার ছাড়িয়েছে। নিলামের বাকি আছে আরও ছয়দিন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অ্যালেক্স ম্যাকনিকল বলেছেন, ‘এ রকম জিনিস খুব একটা আমাদের হাতে আসেনি। ভবিষ্যতে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার অবদান কারোর অজানা নয়। এই জার্সি থেকে সেই দাপট শুরু হয়েছিল। তাই সবদিক থেকেই এটি ঐতিহ্যপূর্ণ।’

ম্যারাডোনা যে জার্সিটি পরে ঐতিহাসিক ‘হ্যান্ড অফ গড’ গোল করেছিলেন, তার বর্তমান বাজারমূল্য বর্তমানে ২০ লাখ মার্কিন ডলার। তবে সেই জার্সির মালিক তথা ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজ জানিয়েছেন, তিনি জার্সি নিলামে তুলতে আগ্রহী নন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার