1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নারীকে লাঠিপেটার ভিডিও ভাইরাল: নারীসহ আটক- ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫৫৫ বার দেখা হয়েছে

(দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণচেষ্টার মামলা না তোলায় প্রকাশ্যে এক নারীকে লাঠিপেটার ঘটনায় জড়িত চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ও দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) ভোর থেকে অভিযান চালিয়ে তাদের সদর উপজেলা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ও থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। আটককৃতরা হলেন দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের মৃত আলী হোসেন মুন্সী ছেলে নুরুল ইসলাম (৬৮), মোস্তফা কামাল (৬১) ও একই গ্রামের কাউছারের স্ত্রী মোসা: নারগিছ (৩০) ও কুলসুমকে। পলাতক রয়েছে মামলার প্রধান আসামী মো. কাউছার আহম্মেদ এবং মো. হাসান এবং পুত্রবধু আনিকা । শুক্রবার বিকেলে অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, নারীকে লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আমাদের নজরে আসে । মামলা দায়েরের পর থেকে তারা কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পলাতক ছিল । অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার পলাতক চারজনকে যৌথ অভিযানে আটক করা হয়েছে। মামলার প্রধান আসামী মো. কাউছার আহম্মেদ বিদেশ পালিয়ে গেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, প্রধান আসামী কাউছার বিদেশ চলে গিয়েছে এ ধরণের তথ্য আমার পেয়েছি। তবে তা নিশ্চিত নয় । আমাদের অভিযান অব্যাহত থাকবে । আশা করি দ্রুত এই মামলার বাকি আসামীদেরও গ্রেফতার করা হবে। উল্লেখ্য, কয়েক মাস আগে নির্যাতিত নারীর স্বামী জামাল উদ্দিন তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে কুমিল্লার আদালতে হাসান নামের একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত হাসান মেয়ের আপন চাচাতো ভাই। মামলার পর থেকে পারিবারিক দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। গত ২০ আগস্ট এর জেরে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদসহ অন্য আসামিরা ভুক্তভোগী ওই কিশোরীর মাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে লাঠিপেটা করেন। এ সময় কাউছারকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনার ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর স্বামী মো. জামাল হোসেন। এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামী গ্রেফতার হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা