1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

নবজাতক কন্যা সন্তানকে কোলে নেয়া হলো না পিতা আতিক মুন্সীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭২ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
দশ দিনের নবজাতক কন্যা সন্তানকে কোলে নেয়া হলো না আতিক মুন্সীর। বড় দুইটি ছেলে সন্তানের পর অনেক আকাংখার কন্যা সন্তানকে নিজের হাতে স্পর্শ করা, কোলে নিয়ে আদর করে কপালে চুমু খাওয়াও হয়নি তার। এর আগেই সোমবার রাতে পৃথীবির সকল মায়া ছিন্ন করে পরপারে পাড়ি জমায় কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গ্যাস পাইপ ফেটে অগ্নিকান্ডে আহত আতিকুর রহমান। সোমবার রাত সাড়ে বারোটায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরন করেন তিনি।
আতিকুর রহমান উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আবদুল লতিফ মুন্সীর ছেলে।
নিহতে ভাই আবু বক্কর বলেন আমার ভাবী গর্ভবতী ছিলো তার সিজার অপারেশন করার ব্যাপারে কথা বলতে গত ৫ই সেপ্টেম্বর আমার ভাই দেবিদ্বার গিয়েছিল। সেখান থেকে আসার পথে কোম্পানীগঞ্জ বাজারে গ্যাস পাইপ ফেটে সিএনজিতে আগুন লেগে পুড়ে যায়। এসময় আমার ভাইয়ের মুখ হাত পাসহ অনেক অংশ পুড়ে যায়। এরপর আমরা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেলে ও পরে একটি বেসরকারী হাসপাতালে সেখান থেকে আবার ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করি। ঘটনার ১৫দিনের মাথায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়। মঙ্গলবার বাড়ীতে এনে তার লাশ দাফন করি। ভাই আহত হওয়ার পর তার একটি কন্যা সন্তান হয়। দুঃখের বিষয় এই যে ভাই তার মেয়েকে কোলে নিয়ে আদর করতে পারেনি।
প্রসঙ্গতঃ গত ৫ই সেপ্টেম্বর দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গ্যাস পাইপ ফেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় একটি সিএনজি চালিত অটোরিক্সা পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এসময় যাত্রী ও চালকসহ মোট ৭জন অগ্নিদগ্ধ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল